ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে, চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। যা ডেঙ্গু পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। একই সময়ে নতুন করে ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।বলা হয়, নতুন মৃত্যুর মধ্যে বরিশালে ৪ জন ও ঢাকা দক্ষিণ সিটিতে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালে—১২৪ জন। এছাড়া চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগেও রোগী শনাক্ত হয়েছে।


এদিকে, গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ১০৪ জন। এ বছর এখন পর্যন্ত মোট ৫ হাজার ৫৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৫.৩% পুরুষ ও ৪৪.৭% নারী।


উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ১,৭০৫ জন মারা যান এবং ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ads
ads
ads

Our Facebook Page